প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
দেশবিরোধী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না মান্দায় সিপিবির বিক্ষোভ সমাবেশ
‘
নওগাঁ প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত দেশবিরোধী ‘গোলামী চুক্তি’ বাতিলের দাবিতে নওগাঁর মান্দায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে সিপিবি মান্দা উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম ফজলুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী কোনো চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। বিদেশি শক্তির কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো ধরনের ‘গোলামী চুক্তি’ করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।”তিনি আরও বলেন, “দেশের সম্পদ, অর্থনীতি ও নীতিনির্ধারণে বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি হয়—এমন যেকোনো উদ্যোগ দেশের জনগণের জন্য হুমকিস্বরূপ। তাই জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি মান্দা উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড নিশিত কুমার প্রামানিক, কমরেড আব্দুস সোবহান, কমরেড খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না এবং এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রসাদপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
© দৈনিক চেতনার কন্ঠ